Follow us

এসএমসির দুই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

 

নিজস্ব প্রতিবেদক :: এসএমসি এন্টারপ্রাইজের দুটি পণ্য এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান।দীর্ঘ ৪৫ বছর ধরে ওরস্যালাইনসহ বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে আছে এসএমসি। স্বল্প সময়ের মধ্যেই কোম্পানিটির উৎপাদিত বোতলজাত পানি বাজারে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “এসএমসির পণ্যের কথা নতুন করে বলার কিছু নেই। যখন থেকে বোঝার বয়স হয়েছে তখন থেকে এসএমসিকে চিনে আসছি। এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি আমাদের পথচলা সুন্দর হবে। ”

এসএমসির পক্ষ থেকে বলা হয়, কোম্পানির দুটি পণ্য এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্মাইল বেবি ডায়াপারের জন্য সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে তারা গর্বিত।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার শামীম রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেস রিলিস / ২৮ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫