নিজস্ব প্রতিবেদক :: অনলাইন শপ দারাজ ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘দারাজ ফ্যান ক্লাব’- এর সৌজন্যে এই প্রথমবারের মতো আয়োজন করল “ফ্যান মিট”। যার মাধ্যমে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলতে পারবেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। দারাজ ফ্যান মিট কার্যক্রমটি ইতিমধ্যে দেশের পঞ্চাশটিরও বেশি জেলায় অনুষ্ঠিত হয়ে গিয়েছে।
গত ১২ অক্টোবর দারাজ ফ্যান ক্লাব আয়োজিত “ফ্যানমিট” অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সেইন্ট মার্টিন হোটেলে। যেখানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
দারাজ গ্রাহকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরম্ভ হয় সকালে যেখানে চট্টগ্রামসহ বান্দরবন,খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে প্রায় ৫০ জনের মত দারাজ ফ্যান এই অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠানে আন্তরিক আলোচনার মাধ্যমে উঠে আসে দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞেসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান।
আলোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল দারাজের ডেলিভারি,পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি। আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরো দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরো বিকশিত করবে।
বিডি প্রেসরিলিস / ১৪ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫