Follow us

এনবিআর ভবনে ‘টেস্টি ট্রিট’র শোরুম চালু

নিজস্ব প্রতিবেদক :: প্রাণ-আরএফএল গ্রুপের ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে একটি শোরুম চালু করেছে। মঙ্গলবার বিকালে শোরুমটি উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

শোরুমটির বিশেষত্ব হলো, এটি হিজড়া সম্প্রদায় দ্বারা পরিচালিত হবে। এজন্য প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে এ জনগোষ্ঠীর আরও লোকজনকে গ্রুপের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল ও টেস্টি ট্রিট এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিলসহ জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ বিনিয়োগ ও প্রচুর কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলছে। গ্রুপের পক্ষ থেকে হিজড়া সম্প্রদায়কে কাজে সুযোগ দেয়ার যে উদ্যোগ তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আহসান খান চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ ভোক্তাদের দৌঁড়গোড়ায় সুলভমূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দিতে বিভিন্ন ধরনের রিটেইল শোরুম চালু করছে। এতে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব জনগোষ্ঠীর লোককে কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে আগামী দিনে আরও দেশ এগিয়ে যাবে।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টেস্টি ট্রিট এর ৩২০টি শোরুম চালু রয়েছে।

বিডি প্রেসরিলিস / ১৬ জুন ২০২৩ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫