Follow us

এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা যেকোন বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। গ্রাহক এনআরবিসি প্ল্যানেট অ্যাপ দিয়ে নিজের ব্যাংক একাউন্টে প্রবেশ করে তাৎক্ষণিকভাবেই বিকাশে টাকা পাঠাতে পারবেন।

সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক যৌথভাবে এ সেবা উদ্বোধন করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ তাল্‌হা সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বিকাশে টাকা পাঠাতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক গ্রাহকরা যে কোনো সময় তাদের এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে ব্যাংক একাউন্টে লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বর যোগ করার পর টাকার পরিমাণ ও তৎক্ষণাৎ প্রেরিত ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে সহজেই ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন। এর জন্য গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ছাড়াও বর্তমানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং যমুনা ব্যাংকের গ্রাহকরাও তাদের একাউন্ট থেকে বিকাশ একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন।

বিডি প্রেসরিলিস / ২৩ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫