Follow us

এক সাথে কাজ করবে ধামাকাশপিং ও একশপ

 

নিজস্ব প্রতিবেদক :: সহজে ও দ্রুত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটুআই-এর উদ্যোগে বাংলাদেশের প্রথম রুরাল এসিস্টেড ই-কামার্স প্লাটফর্ম ’একশপ এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্লাটফর্ম ধামাকাশপিং ডটকম।এখন থেকে ধামাকার প্লাটফর্মে একশপের সকল উদ্যোক্তাদের পণ্য পাওয়ার পাশাপাশি একশপের দেশব্যাপী ছড়িয়ে থাকা এজেন্টরা ধামাকা শপিং প্লাটফর্মেও মাধ্যমে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ধামাকা’র চিফ বিজনেস অফিসার দিবাকর দে শুভ এবং একশপ এর টিম লিড মো: রেজওয়ানুল হক জামি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই এর ন্যাশনাল কনসালট্যান্ট শাহরিয়ার হাসান জিসান, প্রোগাম অ্যাসিসটেন্ট শায়েলা কাদের এবং ধামাকা’র ডিরেক্টর (অপারেশন) সাফওয়ান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল) ইব্রাহিম স্বপন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট) কে এম ফেরদৌস ইলিয়াস এবং বিজনেস কো-অর্ডিনেটর সৌরভ সাহা উপস্থিত ছিলেন।

ইনভ্যারিয়েন্ট টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চিশতি বলেন, জনগনের দোড়গোড়ায় ই-কমার্স সেবা পৌঁছে দিতে এবং নতুন উদ্যোক্তা উৎসাহিত করাই একশপর এবং ধামাকা অনলাইন শপিং এর মূল উদ্দেশ্য। নতুন উদ্যোক্তা এবং গ্রাহকদের ই-কমার্সের উপর আস্থা বাড়ানোর জন্য দেশব্যাপী ধামাকা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড গ্রামীণ ই-কমার্স নেটওয়ার্ক একশপ দেশের গন্ডি পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে পেীছে গেছে। এই সমঝোতার মাধ্যমে ধামাকা’র সব সেবা এখন দেশের প্রবাসী বাংলাদেশীদের কাছেও পেীছে যাবে একশপের মাধ্যমে।

একশপ এর টিম লিড মো: রেজওয়ানুল হক জামি বলেন, এই সমঝোতার ফলে দেশব্যাপী এক শপের প্রায় ছয়হাজারের বেশী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রাহকগণ ধামাকা প্লাটফর্মের সেবা পেতে পারবে। তিনি আরো বলেন, একশপের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা প্রান্তিক ব্যাবসায়ীরা ধামাকা শপিং প্লাটফর্মে তাদের পণ্য বাজারজাত করতে পারবেন। ই-কামার্স কোম্পানি, লজিস্টিক কোম্পানি, পোস্ট অফিস, পেমেন্ট সুবিধা, ইউডিসি নেটওয়ার্কের মধ্যে সমন্বয় করে ক্সতরি হয়েছে একশপ প্ল্যাটফর্ম। এতে একদিকে যেমন প্রান্তিক উৎপাদনকারীর পণ্য প্রায় ২৫ লাখ ই-কমার্স গ্রাহকের কাছে পৌঁছানের সুযোগ হবে, তেমনি শহরের মানুষও ঘরে বসে গ্রামের পণ্য কিনতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ৭ এপ্রিল ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫