নিজস্ব প্রতিবেদক :: নগরে ঝেঁপে শীত নেমেছে। শীত কাবু করতে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ এনেছে ফ্যাশনেবল শীত পোশাক। বিভিন্ন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি সারার আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক।
সারার শীতকালীন আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। শীতকালীন এসকল পোশাক সামগ্রীর মধ্যে আছে বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, লেদার জ্যাকেট, ম্যানজ এন্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এসব পোশাক।
শুধুমাত্র উষ্ণতাই নয়, শীতকালীন পোশাকে ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যতা বজায় রাখতে এই আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, জিন্স, শ্রাগস এবং পালাজো।উল্লেখ্য, স্নোটেক্স এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর, বারিধারা, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুর এবং উত্তরায় রয়েছে সারার আউটলেট। আউটলেট ছাড়া অনলাইনেও পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস /২১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫