নিজস্ব প্রতিবেদক :: দেশে প্রথমবারের মতো অরিজিনাল মটোরোলা অ্যাকসেসরিস আনল দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি। প্রযুক্তিপ্রেমী প্রজন্মকে সঙ্গীত এবং প্রিমিয়াম মানের শ্রবণযন্ত্রের সহযোগে অনাবিল আনন্দের নিশ্চয়তা দিতে মটোরোলার ভারভবাডস, ভারভলুপ, স্কেপ, পেস ও সনিক সাব সিরিজ স্পিকারের মতো অসাধারণ সব ডিভাইস এনেছে প্ল্যাটফর্মটি।
গ্রাহকরা এই প্রিমিয়ার সাইট থেকে মাত্র ৫৫০ টাকা মূল্য থেকে শুরু হওয়া আকর্ষণীয় ইয়ারফোন, ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড ও স্পিকারগুলো কিনতে পারবেন; সাথে রয়েছে বিনামূল্যে দেশব্যাপী হোম ডেলিভারির সুবিধা। রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে গিয়ে পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
নগদ লেনদেন এড়াতে গ্রাহকরা যে কোন ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট অথবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা রবিশপে সাইন আপ করে প্রিমিয়াম ব্রান্ডের অ্যাকসেসরিস কেনার ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ৩০০ টাকা ছাড়।
বিডি প্রেসরিলিস / ২১ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫