Follow us

একদিনে ৪ লাখ ফ্যান বিক্রি করলো ওয়ালটন প্লাজা

 

নিজস্ব প্রতিবেদক :: এবার একদিনে ৪ লাখ ফ্যান বিক্রি করলো ওয়ালটন প্লাজা সেলস নেটওয়ার্ক। এর আগে গত ২৮ অক্টোবর একদিনে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় পৌনে তিনলাখ এবং মার্সেল ব্র্যান্ডের আওতায় ৮৫ হাজার ৫শ ইউনিট ফ্যান বিক্রি হয়েছে। সবমিলিয়ে দু’দিনে সাড়ে সাত লাখের বেশি ফ্যান বিক্রি করলো ওয়ালটন গ্রুপ।

সোমবার প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন ও মার্সেল ফ্যানে বাতাস বেশি, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং দামও সাধ্যের মধ্যে থাকায় এ সাফল্য এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের চাহিদা মিটিয়ে ওয়ালটন ফ্যান রপ্তানিও হচ্ছে।

এ উপলক্ষে গত শনিবার রাজধানীতে ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে কেক কেটে ফ্যান বিক্রির এ সাফল্য উদযাপন করা হয়। সেসময় প্লাজা সেলস নেটওয়ার্ককে অভিনন্দন জানান ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও মাহাবুব আলম মৃদুল।

এ সময় অন্যদের মধ্যে ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, প্লাজা সেলস নেটওয়ার্কের প্রধান মো. রায়হান, ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের প্রধান এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টরস এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর ও উদয় হাকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫