Follow us

এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে ট্রাভেল ব্যাগ

নিজস্ব প্রতিবেদক :: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে সোমবার ২০ জানুয়ারি এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আলবেরুনী সুজন।

অনুষ্ঠানে এসএম মহিবুল হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: গত ১ যুগ ধরে সফলতার সাথে বাংলাদেশের বাজারে এইচপি পন্য নিয়ে কাজ করছে। ক্রেতাদের উৎসাহ দেয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা এইচপি ল্যাপটপের সাথে নতুন কনজ্যুমার অফার চালু করছি। উক্ত অফারের আওতায়, এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতাগন পাবেন একটি আকর্ষনীয় ট্রাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি।

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, এইচপি আমাদের কাছে সবসময়ই একটি গুরুত্বপূর্ন ব্র্যান্ড। এইচপি পন্যের সেবায় অন্য যেকোন পরিবেশকের তুলনায় স্মার্ট টেকনোলজিস সবসময়ই এগিয়ে ছিল। ভবিষ্যতেও আমরা আমাদের সেবা দিয়ে এই সুনাম অক্ষুন্ন রাখতে চাই।

সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ এবং ব্রান্ড পিসি পন্যের শীর্ষ ব্রান্ড এইচপি। আমরা স্মার্ট টেকনোলজিস এইচপি ব্রান্ড এর সিংহভাগ এর প্রতিনিধিত্ব করছি। আমরা আশা করি, আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে সমর্থ হবে।

বিডি প্রেসরিলিস /২০ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫