নিজস্ব প্রতিবেদক :: এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স পুরস্কার পেয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখায় এই পুরস্কার দেওয়া হয়েছে গ্রুপটিকে।
শনিবার রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনসহ দেশের ব্যবসায়ী-শিল্পপতি ও ব্যাংকাররা উপস্থিত ছিলেন।বাংলাদেশে প্রথমবারের মতো বিজনেস এক্সিলেন্স পুরস্কার দিল হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন- এইচএসবিসি।
বিডি প্রেসরিলিস /২০ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫