Follow us

উন্নত নেভিগেশন সিস্টেম আনছে অপো

 

নিজস্ব প্রতিবেদক ::  সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নেতৃস্থানীয় নিখুঁত পজিশনিং অ্যালগরিদম নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো, যার সাহায্যে মোবাইল ফোনের নেভিগেশন সিস্টেমকে মাত্র এক মিটার রেডিয়াসের মধ্যে এনে সর্বোচ্চ সঠিক অবস্থান প্রদান করা সম্ভব হবে।

এ বিষয়ে অপো’র ভাইস প্রেসিডেন্ট ও অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রধান লেভিন লিউ বলেন, “বর্তমান ৫জি যুগে যেখানে কানেক্টিভিটি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে, সেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ইনডোর ও আউটডোর উভয় ব্যবহারের জন্য একটি উন্নত নেভিগেশন সিস্টেমের প্রয়োজন।

এই ক্রমবর্ধমান চাহিদার বাস্তবায়নে স্মার্টফোনে নিজস্ব প্রযুক্তির অত্যন্ত নিখুঁত আরটিকে (রিয়েল-টাইম কাইনম্যাটিক) পজিশনিং প্রযুক্তি নিয়ে এসেছে অপো এবং আমরা বিশ্বাস করি এই প্রযুক্তির ব্যবহার নানাভাবে আমাদের উপকার করবে।”

মোবাইল নেভিগেশনে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো সমুন্নত করতেই অপো এই পজিশনিং প্রযুক্তি নিয়ে এসেছে। ক্যারিয়ার ফেজ মেজারমেন্টের উপর ভিত্তি করেই আরটিকে পজিশনিং প্রযুক্তি কাজ করে, যা সঠিক অবস্থান প্রদানের জন্য রিয়েল টাইমে ডেটা প্রসেস করবে। অতীতে এই প্রযুক্তি প্রধানত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পরিমাপের জন্য বড় জটিল সিস্টেম ব্যবহার করা হত, যা স্মার্টফোনের জন্য উপযুক্ত ছিলো না।

অপো যে অ্যালগরিদম তৈরি করেছে তা আধুনিক মোবাইল ফোনের এক্সেলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর থেকেই তথ্য ব্যবহার ও সরবরাহ করবে এবং এরে করে নির্ভুলভাবে অবস্থান নির্ণয় করা যাবে এবং সিগন্যালে ব্যাঘাত ঘটানোর প্রভাব হ্রাস করতে পারবে।অপো এই প্রযুক্তিকে আরো উন্নতির মাধ্যমে নিখুঁত করে বাণিজ্যিকীকরণ নিয়ে কাজ করছে এবং ২০২১ সালে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি বাজারে পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস /২৬ অক্টোবর ২০২০ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫