Follow us

উত্তরায় ডোমিনোজ পিজ্জা

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরায় ডোমিনোজ পিজ্জার দ্বিতীয় আউটলেট খোলা হয়েছে।বুধবার উত্তরার গরীব-এ-নেওয়াজ এভিনিউয়ে (বাড়ি ১, সড়ক ১৩, সেক্টর ১৩) এই আউটলেটটি চালু করা হয়েছে।চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে ডোমিনোজ পিজ্জার প্রথম আউটলেট খোলা হয়। বিপুল চাহিদার কারণে উত্তরার আউটলেটটি খোলা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বখ্যাত পিজ্জা থিয়েটার ডিজাইন,রিফ্রেশিং ইন্টেরিয়র ও স্টাইলিশ সিটিং ফিচারের পাশাপাশি রেস্টুরেন্টটির সামনের দিকের সিটে বসে সরাসরি পিজ্জা বানানো দেখার সুযোগ থাকছে এই আউটলেটে।ভারতের অন্যতম বৃহৎ ফুড সার্ভিস প্রতিষ্ঠান জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআর-এর যৌথ উদ্যোগে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে ডোমিনোজ।

জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেড (যৌথ উদ্যোগের নাম) নাম নিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যান্ডটি। বাংলাদেশে ডোমিনোজ পিৎজার সফলতা নিয়ে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেডের সিইও প্রতীক পোতা বলেন, “ঢাকাতে আমরা ক্রেতাদের ভালোবাসায় অভিভূত। আমাদের মেন্যু বিশেষভাবে পছন্দ করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এখানকার ক্রেতারা আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি খাবারে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজছেন। আর এ কারণেই বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“আমাদের বিশ্বাস,দ্বিতীয় এ রেস্টুরেন্টের মাধ্যমে আমরা স্বুসাদু খাবার আর তুলনাহীন গ্রাহক সেবা নিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। যা বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে।”

গোল্ডেন হারভেস্ট গ্রুপের চেয়ারম্যান রাজীব সামদানি বলেন, “ডোমিনোজের শুরু থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। যা আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে। বাংলাদেশে ডোমিনোজ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা এ খাতে আরও বিনিয়োগও করব।”

বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫