নিজস্ব প্রতিবেদক :: উইমেন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন দারাজ বাংলাদেশের হেড অফ কাস্টমার সার্ভিস ফারাহানা রফিকুজ্জামান।বুধবার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ফারহানাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “পুরস্কারটি পেয়ে আমি একইসঙ্গে গর্বিত ও অভিভূত। আমি সকল মেয়েদের বলতে চাই যে বিবাহ এবং মাতৃত্ব যে সবসময়ই ক্যারিয়ারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় তা একদম ভুল, কারণ কখনও কখনও তারা আপনার সাফল্যেও যুক্ত হয়, যার একটি জীবন্ত উদাহরণ আমি। পরিবারের সবার সমর্থনই আমাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলেছে।”প্রায় ১০ বছর ধরে টেলিকম খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন পদে কাজ করেছেন ফারাহানা রফিকুজ্জামান।
বিডি প্রেসরিলিস / ১৮ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫