নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ফ্যাশনে ফিরে এসেছে ক্লাসিক স্টাইলগুলো। অসংখ্য নতুন ট্রেন্ডের মধ্যে এবার পনেরো শতকের টিউডর টাইমের স্টাইলগুলোও দেখা গেছে। আরামদায়ক বুনন আর রাজকীয় সব ফ্লোরাল মোটিফ এই স্টাইলের বৈশিষ্ট্য। এবার ঈদে ফ্যাশন হাউস লা রিভ নিয়ে এসেছে টিউডর স্টাইলের পোশাক।
লা রিভের নির্বাহী পরিচালক এবং ডিজাইন টিমের প্রধান মন্নুজান নার্গিস বলেন, ‘টিউডর টাইমের অভিজাত ফ্যাশনের প্রধান বৈশিষ্ট্য ছিল আরামদায়ক লিনেন, সিল্ক, সুতি এবং উলের ফেব্রিকে রাজকীয় সব ফ্লোরাল প্রিন্ট এবং বাড়তি ভলিউম দেওয়া সিলভেট। ঠিক একই সময়ে সোনারগাঁয়ে চলছিল মসলিনের স্বর্ণযুগ। তাই এই ঈদ কালেকশনেও টিউডর স্টাইল থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলার ঐতিহ্যবাহী মসলিন, অরগাঞ্জা ও সিল্ক কাপড়গুলো দিয়ে লেয়ারিং এবং ভলিউমের কাজ করা হয়েছে।’
এই কালেকশনে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার কামিজ, টিউনিক, কামিজ, গাউন, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট ও শিশুদের পোশাক।এছাড়াও গৃহস্থালি পণ্য ও করোনা সুরক্ষা সামগ্রী পাওয়া যাচ্ছে লা রিভে।
বিডি প্রেসরিলিস / ০৪ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫