Follow us

ঈদ উপলক্ষে ভিভোর আকর্ষণীয় উপহার

 

নিজস্ব প্রতিবেদক ::  ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো গ্রাহকদের দিচ্ছে আকর্ষণীয় অনেক উপহার এবং বিভিন্ন ধরনের অফার। ঈদুল ফিতর উপলক্ষে ভিভো গ্রাহকদের জন্য পরিচালনা করছে আকর্ষণীয় ক্যাম্পেইন। বাংলাদেশে সদ্য চালু হওয়া ভিভো অফিসিয়াল ই-স্টোর থেকে ভিভো স্মার্টফোন কিনে ক্রেতারা পাচ্ছেন বিশেষ উপহার এবং রয়েছে দারুণ সব অফার। ঈদুল ফিতরের এ অফার শুরু হয়েছে ২৮ এপ্রিল এবং চলবে ১৫ মে পর্যন্ত।

ক্যাম্পেইন অনুযায়ী রমজান মাসে যে কোনো ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত উপহার। টিডব্লিউএস ব্লুটুথ ইয়ারফোন, ভিভো বিশেষ ব্যাগ-প্যাক থেকে শুরু করে ভিভো ছাতাসহ চমৎকার উপহার। অফিসিয়াল ই-স্টোর থেকে স্মার্টফোন কিনলে ভিভো নিশ্চয়তা দিচ্ছে ফ্রি ইএমই সুবিধাও। আরো সুযোগ রয়েছে ফোর জি ইন্টারনেট বান্ডেলজুড়ে নেভিগেট করার সুযোগ।

এছাড়া ক্রেতারা তাদের যে কোনো পুরনো ব্র্যান্ড স্মার্টফোন ফেরত দিয়ে ব্র্যান্ড নিউ স্মার্টফোন লাভের সুযোগ পাবেন। ভিভোর ঈদ ক্যাম্পেইন অফার বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ভিভোর অফিসিয়াল ই-স্টোর লিঙ্ক : https://vivo.pickaboo.com

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন এক বিবৃতিতে বলেন, ক্রেতাদের সেবা, চাহিদা এবং প্রত্যাশা বিবেচনায় ভিভো নতুন নতুন স্মার্টফোন উদ্ভাবন করছে প্রতিনিয়ত। ক্রেতারা ভিভোর প্রতি যে ভালবাসা দেখিয়েছে তার বিনিময়ে ভিভোর পক্ষ থেকেও আমরা ক্রেতাদের কিছু দিতে চাই।

শ্যারন আরো বলেন, ভিভোর ই-স্টোর থেকে যেন সবাই সুবিধা নিতে পারেন সে জন্য চেষ্টা করছি আমরা। চলমান এবং আসছে সব অফার বিষয়ে বিস্তারিত জানার ব্যবস্থাও থাকছে এই ই-স্টোরে। স্মার্টফোন কেনা সহজ করতে আমাদের ওয়েবসাইটে ক্রেতাদের জন্য রয়েছে ভিভো স্মার্টফোন বিষয়ে বিস্তারিত সব তথ্য।

বিডি প্রেসরিলিস / ১২ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫