Follow us

ঈদে অন্তু করিমের নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’

 

নিজস্ব প্রতিবেদক :: ঈদকে সামনে রেখে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম। সিনেমাজডের ব্যানারে নতুন এই মিউজিক ভিডিও ২৮ জুলাই ইউটিউবে প্রকাশ করা হয়েছে। দর্শকদের মনে সাড়া জাগানো মডেল অন্তুর নতুন মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। এতে অন্তু করিমের সহশিল্পী মডেল মারিয়া শান্ত।

নতুন মিউজিক ভিডিও সম্পর্কে মডেল ও অভিনেতা অন্তু করিম বলেন, “পবিত্র ঈদুল-আজহায় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগছে। করোনার এ সময়ে সবাই অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করছেন। অবরুদ্ধ এ সময়ে বিনোদনের খোরাক হিসেবে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমি আশাবাদী।”রবিউল ইসলাম জীবনের কথা, সুপার ট্যালেন্টেড ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নতুন মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদী সুলতান ও বৃষ্টি।

‘এক জীবন’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন অন্তু করিম। করোনাভাইরাসের সংক্রমণ সম্ভাবনায় যখন গোটা দেশ কার্যত অচল। এমন সময়ে দর্শকদের কথা চিন্তা করে নতুন এ মিউজিক ভিডিওটি নিয়ে আসলেন আন্তর্জাতিক ইয়্যুথ আইকন অ্যাওয়ার্ড প্রাপ্ত মডেল ও অভিনেতা অন্তু করিম।

বিডি প্রেসরিলিস / ২৮ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫