নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকোতে চলমান লকডাউনের মধ্যে ঈদের পোশাকের চাহিদা মেটাতে অনলাইনে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। আর এর মধ্যেই পালিত হচ্ছে রমজান। কয়েকদিন পর ঈদ। এই ঈদে স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘সারা’ অনলাইনের মাধ্যমেই পণ্য পৌঁছে দিবে গ্রাহকের দরজায়।
সকল নিরাপত্তা মেনে শুধুমাত্র ঢাকাতে অনলাইনে তথা ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌছে যাবে পণ্য।বরাবরের মতই ‘সারা’র ঈদ আয়োজনে গুনগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে।ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রী পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রী পিস, ফ্যাশন টপস এবং ডেনিম।
ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট এবং পায়জামা।এছাড়া শিশুদের জন্য থাকছে ফ্রক, টপস, টপস- স্কার্ট সেট, টপস-বটম সেট, থ্রী পিস, পাঞ্জাবী, শার্ট, টি শার্ট, পোলো শার্ট, শার্ট-প্যান্ট সেট, বটমস, পাঞ্জাবী-পায়জামা এবং নিউ বর্ন-নিমা সেট।তবে সারা’র ঈদ আয়োজনে এবার অন্যতম আকর্ষন হিসাবে আছে ফুল ফ্যামিলি কালেকশন- পাঞ্জাবী, থ্রী পিস, শাড়ি, টি শার্ট, পোলো শার্ট।
বিডি প্রেসরিলিস /০৬ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫