Follow us

ই-কমার্স সাইট গো-বাই’এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক ::  স্বল্প আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়িক যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গো-বাই। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।“Quality is our priority” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। মানসম্পন্ন প্রোডাক্ট ও সার্ভিস পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। অটোমবাইল/মোটরবাইক, জুয়েলারি, ক্লথিং, বেবি প্রোডাক্ট, মোবাইল এক্সেসরিজ সহ মোট ১৪টি ক্যাটাগরির পণ্য কেনা যাবে সাইট থেকে।

প্রতিষ্ঠানের প্রধান বলেন, “মানসম্পন্ন পণ্য ও সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গো বাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আর তাই আমরা জোর দিচ্ছি গুণগত মান ও ডেলিভারি সার্ভিসের ওপর।”তিনি আরও বলেন, “এই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ই- কমার্স সাইটগুলো বড় ভূমিকা রাখতে পারে। গ্রাহকগণ অনলাইন কেনাকাটায় আগ্রহী হলে বাইরে যাওয়ার প্রবণতা কমবে ফলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে।”গ্রাহকদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এবং কাস্টমার স্যাটিসফেকশনের ওপর দৃষ্টি দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় গো-বাই-এর।

বিডি প্রেসরিলিস / ১৯ জুলাই ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫