Follow us

ই-কমার্সে ডেলিভারি হবে শুধু জরুরি পণ্য

নিজস্ব প্রতিবেদক :: করোনা পরিস্থিতিতে বিশেষ অবস্থায় ই-কমার্সগুলোকে শুধু জরুরি নিত্যপণ্য ও মেডিকেল সামগ্রী সরবরাহ করতে বলা হয়েছে।তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হতে বুধবার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে চিঠি দিয়ে ডিজিটাল কমার্স বা ই-কমার্সসহ প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি সেবা কার্যক্রম যেন চলতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল।

বৃহস্পতিবার এ বিষয়ে ই-কমার্স খাতের সংগঠন ই-ক্যাব মহাসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল জানান, কার্যক্রম চালানোর জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে।তিনি বলেন, করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে ই-কমার্স ও এর লজিস্টিক কার্যক্রম সচল রাখতে কিছু সমস্যা হচ্ছিল। এখন এই সেবা বিঘ্নহীনভাবে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

‘ই-কমার্স ও ডেলিভারি কোম্পানিসহ খাতটির সঙ্গে জড়িত উদ্যোক্তাদের জরুরি পণ্যসেবার স্টিকার দেয়া হয়েছে। এছাড়া দেয়া হয়েছে ই-ক্যাবের প্রত্যয়নপত্র। যেন কার্যক্রম চালাতে পথে বা কোথাও সমস্যা না হয়’ বলছিলেন ই-ক্যাব মহাসচিব।এমন ২০০০ স্টিকার ও প্রত্যয়নপত্র দেয়া হয়েছে উল্লেখ করে তমাল বলেন, ই-কমার্সগুলো এখন শুধু জরুরি পণ্য সেবা দিতে পারবে। যেমন চালডালের মতো প্রয়োজনীয় নিত্যপণ্য ও ওষুধপত্র। আপতত ঢাকা বিভাগীয় শহরে এই ই-ক্যাব সদস্যরা এই স্টিকার ও প্রত্যয়নপত্র পেয়েছেন।

‘জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া মেনে পণ্যকে নিরাপদ করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থায় ডেলিভারি করার কথা কোম্পানিগুলোকে বলা হয়েছে বলে জানান তমাল।সামনের পরিস্থিতি সামাল দিতে ই-কমার্সগুলোর ম্যাপিং করছে ই-ক্যাব। এতে কোন সেবায় কোন জায়গায় কে বেশি সক্রিয় ও শক্তিশালী সেটা জেনে দ্রুত সময়ে কাজে লাগানো যাবে বলে মনে করছেন ই-ক্যাব মহাসচিব। এছাড়া সাপোর্ট সেন্টার তৈরিতেও কাজ করছেন তারা। ক্রেতাদের ভুয়া বিক্রেতাদের বিষয়েও সতর্ক হতে বলছে ই-ক্যাব।

বর্তমানে বড় বড় বেসরকারি কিছু ডেলিভারি ও লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান কার্যক্রম চালু রাখলেও পোস্ট অফিসের মতো সরকারি দপ্তর বন্ধ রয়েছে। পোস্ট অফিসের ই-কমার্স ডেলিভারি অনেক কোম্পানিই ব্যবহার আসছিল।

বিডি প্রেসরিলিস /২৬ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫