নিজস্ব প্রতিবেদক :: ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটির সাথে সাথে সচেতনতামুলক কর্মকান্ডে অংশগ্রহণ করে। দেশব্যাপী রয়েছে তাদের ৪৫ হাজারেরও বেশি সদস্য।
মঙ্গলবার ক্লাবটির উদ্যোগে অনুষ্ঠিত হলো “ঈদ মিউজিক্যাল নাইট”। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ইয়ামাহা এবং অনলাইন পার্টনার ছিল বাইক বিডি ও দেশি বাইকার নামে দুটি অনলাইন বাইক পোর্টাল। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ইয়ামাহা রাইডার্স ক্লাবের ফেসবুক পেজ থেকে। এ ছাড়াও ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল ব্যান্ড সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের জনপ্রিয় সব গান।
অনুষ্ঠানে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের অনুরোধে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার তার জনপ্রিয় সব গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি চলাকালে অনলাইন ভিউ ছিল চোখে পড়ার মতো। করোনা সংক্রমণের কারনে যেহেতু এবারের ঈদটি সবাই প্রায় ঘরে থেকেই কাটিয়েছেন, সেহেতু এই ধরনের একটি ব্যতিক্রমি আয়োজন সবার কাছ থেকেই প্রশংসা পেয়েছে।
বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫