Follow us

ইয়ামাহা মোটর কোম্পানির ৬৫ বছর উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :: ইয়ামাহা মোটর কোম্পানি লিমিটেড ১৯৫৫ সালে জাপানে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর তাদের প্রথম তৈরি করা মোটরসাইকেলটির নাম ছিল YA-1. বিশ্বব্যাপী ইয়ামাহা মোটর কোম্পানি মূলত: অত্যাধুনিক মোটরসাইকেল তৈরির জন্য বিখ্যাত। এছাড়াও তারা মোটর চালিত বাইসাইকেল, ফিশিং বোট, এ টি ভি , গলফ কার ইত্যাদি প্রস্তুত করে, যা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৭০টিরও বেশি 3S ডিলার পয়েন্ট রয়েছে। ১লা জুলাই ঢাকার তেজগাঁও এ ইয়ামাহা 3S সেন্টারে অনুষ্ঠিত হয় ইয়ামাহা মোটর কোম্পানির ৬৫ বছর উদযাপন। অনুষ্ঠানে ইয়ামাহার বিভিন্ন কাস্টমার ছাড়াও ইয়ামাহা প্রেমী বাইকাররা অংশগ্রহণ করেন।

এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ ছাড়াও দেশের ৩১টি ডিলার পয়েন্টে এই অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় করোনা পরিস্থিতির কারণে অসহায়দের মধ্যে খাবার ও শ্রমজীবীদের মধ্যে রিক্সা বিতরণ করা হয়।

বিডি প্রেসরিলিস / ০৪ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫