নিজস্ব প্রতিবেদক :: বাছাইপর্ব এবং স্টুডিও পর্বগুলো শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষ এখন শেষ পর্যায়ে। কোটি দর্শকের অধীর অপেক্ষা- কে হবে এবারের ইস্পাহানি মির্জাপুর সেরা বাংলাবিদ ২০১৯?
চূড়ান্ত পর্যায়ে সেরাদের সেরা হবার যুদ্ধে লড়ছেন- বাংলাবিদ-ময়মনসিংহের অন্তিকা জান্নাত, ঢাকার সুমেহরা কবীর, বরিশালের অয়ন চক্রবর্তী ও খাতুনে জান্নাত প্রাপ্তি, রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ ও চট্টগ্রামের সাকিরা নূর মজুমদার।
বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ অক্টোবর রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে। সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন সন্ধ্যা ৭:৩৫ মিনিটে চ্যানেল আই-এর পর্দায়।
মহোৎসবের সেরা ৬ বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নিবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নিবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাচ্ছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
উল্লেখ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল, চ্যানেল আই-এ প্রচারিত হয় এ বাংলা প্রতিযোগিতার যার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধা ও মননের শ্রেষ্ঠ ব্লেন্ডের বা মিশেলের মানুষদের খুঁজে বের করা যারা বাংলাকে হৃদয়ে ধারণ করে।
বিডি প্রেসরিলিস / ০৮ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫