Follow us

ইসলামী ব্যাংকের ১৩ উপশাখার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ কয়েকটি বিভাগ ও জেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৩ উপশাখা উদ্বোধন করা হয়েছে। এগুলো হলো- ঢাকার ধামরাই বাজার, চিড়িয়াখানা রোড, ফায়দাবাদ, উর্দু রোড, রায়েরবাগ ও মেরাদিয়া, চট্টগ্রামের বালুচড়া, গাজীপুরের মীরের বাজার ও সফিপুর বাজার, বরিশালের নথুল্লাবাদ ও বাংলাবাজার, খুলনার ময়লাপোতা মোড় এবং শরিয়তপুরের জাজিরা।সোমবার (১৬ নভেম্বর) ভার্চুয়্যাল প্লাটফর্মে এ উপশাখাগুলো উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোশাররফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট উপশাখাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়্যাল প্লাটফর্মে প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্ত হন।

মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। এ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার ফলেই ব্যাংকটি ব্যবসায়ের সব সূচকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।

সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা এবং প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে। এক তৃতীয়াংশের বেশি রেমিট্যান্স আহরণের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে ৩৬৬ শাখা, ১৪৪ উপশাখা, ১৭৭৩ এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১১৭৫ নিজস্ব এবং প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।

ফাইন্যান্সিয়াল টেকনোলজির ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় ইসলমী ব্যাংকের উলে­খযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে উলে­খ করে তিনি এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন এ উপশাখাগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

বিডি প্রেসরিলিস /১৬ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫