নিজস্ব প্রতিবেদক :: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাকক্ষে ফোরামের ৫৬তম এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও আইবিসিএফ ভাইস-চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আইবিসিএফ ও সিডিবিএলের ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক সাইদুর রহমান, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিঞা, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ বি এম আব্দুস সাত্তার ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ শরীফ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৫ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫