নিজস্ব প্রতিবেদক :: গ্রাহক সেবা বাড়াতে মোবাইল ফোন অপারেটর রবি এবং বাংলালিংক তাদের নেটওয়ার্ক প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো এবং ফেইসবুকের ক্যাশ সার্ভার বসাতে চায়।এ জন্যে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদনও করেছে। বিষয়টি বিটিআরসি’র সর্বশেষ কমিশন বৈঠকে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।
এর আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবিকে ফেইসবুক এবং গুগলের ক্যাশ সার্ভার বসানোর অনুমোদন দেয় বিটিআরসি।তবে এবার দুই অপারেটর আলাদা আলাদাভাবে বিটিআরসি’র কাছে আবেদন করলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ থেকে বিষয়টিতে আইন বিভাগের মতামত চায়।
আইন বিভাগ তাদের মতামতে, বিটিআরসি’র অডিট সমস্যার কথা তুলে ধরে এ বিষয়ে বিটিআরসিকে ইতিবাচক সিদ্ধান্ত না দেওয়ার সুপারিশ করে। অন্যদিকে অবশ্য বাংলালিংকের বিষয়েও পরিষ্কার কিছু বলেনি আইন বিভাগ।তবে আর কাউকেই আলাদা কোনো ক্যাশ সার্ভার না দিয়ে বরং ইন্টারনেট গেটওয়ে পর্যায়ে এই সার্ভার স্থাপনের জন্যে অনুমোদন দেওয়ার কথা বলেছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মত হলো, ২০২০ সালের মধ্যে সব ক্যাশ সার্ভার একটি প্ল্যাটফর্মে নিয়ে আসলে তাতে করে ইন্টারনেটের ওপর সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।তাছাড়া বাংলাদেশে আদৌ ইমো’র জন্যে ক্যাশ সার্ভার দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে বিটিআরসি’র দিক থেকে।
এর আগে বিটিআরসি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট গেটওয়ে এবং নিক্স অপারেটরদেরকে ফেইসবুক, গুগল এবং নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার দেশে বসানোর অনুমোদন দিয়েছে। তবে ফেইসবুক এবং গুগলের অনেকগুলো ক্যাশ সার্ভার থাকলেও এখনো নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বসানোর জন্যে কেউ আবেদন করেনি।
বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫