Follow us

ইভ্যালিতে যুক্ত হলো বেঙ্গল গ্রুপ

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সাথে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বেঙ্গল গ্রুপ। এখন থেকে বেঙ্গল গ্রুপের রোমানিয়া বিস্কুট, লিনেক্স মোবাইল, বেঙ্গল ফোম, বেঙ্গল প্লাস্টিকসহ নানারকম পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।বুধবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ ইভ্যালির সাথে যুক্ত হয়েছে। ইভ্যালি সব সময় গ্রাহকদের সাধ্যের মধ্যে ভালো পণ্য ও সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে। আশা করি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে আমরা একসাথে কাজ করে যাবো।

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান, ব্যবসায় উন্নয়ন শাখার সহকারী ব্যাবস্থাপক রাইয়ান ফেরদৌস শাকিল এবং বেঙ্গল গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান হাসান তাইয়্যাব ইমাম, ই-কমার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস  /১৪ জানুয়ারি ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫