Follow us

নিজস্ব প্রতিবেদক ::  দেশের অন্যতম জনপ্রিয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইফুডে খাবার অর্ডার করলে সেহরির জন্য একবেলা খাবার পাবেন অসহায় ও দরিদ্ররা। ৭০০ টাকা বা তার অধিক পরিমাণের প্রতিটি অর্ডারের বিপরীতে একজন অসহায় ব্যক্তির সেহরির খাবারের জন্য বিদ্যানন্দ ফাউণ্ডেশনকে অর্থ প্রদান করবে ইফুড।

এই অর্থ দিয়েই অসহায় ও দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ। শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইফুড এর মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম ডট বিডি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন গ্রাহক যদি ইফুড প্ল্যাটফর্মে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের খাবার অর্ডার করে মূল্য পরিশোধ করেন তাহলে প্রতিটি অর্ডারের বিপরীতে একজন ব্যক্তির খাবারের অর্থ দেওয়া হবে বিদ্যানন্দকে।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘গ্রাহক যা অর্ডার করবেন সেটি কিন্তু গ্রাহক পেয়ে যাবেন। আমরা ঐ অর্ডারের বিপরীতে বিদ্যানন্দকে একজন মানুষের সেহরির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করব। প্রতি চার দিনে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের যত অর্ডার ইফুডে হবে সেই হিসেবে একত্রে বিদ্যানন্দকে দেওয়া হবে।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, সমাজের অবহেলিত এবং অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই অনুধাবন থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করবেন আমাদের গ্রাহকেরা। যারা এখানে অর্ডার করবেন তারাও এই মহান সামাজিক উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত করলেন।’

তিনি আরও বলেন, ‘গত চার দিনে (১৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত) এমন ২৩৫টি অর্ডার পেয়েছি আমরা। অর্থাৎ ২৩৫ জনের খাবারের খরচ আমরা বিদ্যানন্দকে দিতে যাচ্ছি। সিয়াম সাধনার এই মাসে আরও বেশি অর্ডার আসবে এবং আমরা অধিক সংখ্যক মানুষকে সাহায্য করতে পারব বলে আশা করছি।’

ইভ্যালি ও ইফুড-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন পাভেল বলেন, ‘নিজের আহারের পাশাপাশি অভুক্তকে আহার করানোর মানসিকতা অনেকের থাকে, শুধু সম্ভব হয় না সঠিক প্লাটফর্মের অভাবে। ইভ্যালির নতুন উদ্যোগটির মাধ্যমে হাজার মানুষ খাবার অর্ডারের পাশাপাশি পথশিশুদের কাছে খাবার পৌঁছে দিবে, যা একদিকে অনুপ্রেরণার এবং অনুকরণীয়।’

বিডি প্রেসরিলিস / ২৫ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫