Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপের মাধ্যমে ক্রেতাদের জন্য দেশে প্রথমবারের মতো ‘ডিভাইস ইনস্যুরেন্স’ সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে ক্রেতাদের পরিবর্তনশীল জীবনধারার চাহিদা মেটাতে নিয়মিত ইনোভেটিভ সল্যুশন ও সার্ভিস নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।প্রাথমিকভাবে ডিভাইস ইনস্যুরেন্স সেবা ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের তিনটি এক্সপেরিয়েন্স সেন্টারে পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে যা অন্যান্য চ্যানেলেও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রাহকদের প্রয়োজনীয় বিষয়ের সাথে যুক্ত করতে আমরা আমাদের পার্টনারদের সাথে নানা সল্যুশন নিয়ে আসি। বর্তমানে স্মার্ট ডিভাইস আমাদের আর্থ-সামাজিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের সবসময় ডিজিটাল সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে ডিভাইসের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণও। আমাদের সম্মানিত ক্রেতাদের ডিভাইসের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো এ সেবা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

আমাদের ক্রেতাদের জন্য এমন সেবা নিয়ে আসার জন্য আমাদের পার্টনার অলট্রুইস্ট ও গ্রিন ডেল্টাকে ধন্যবাদ।’
অলট্রুইস্ট সিকিউর বিডি হলো মোবাইল অ্যাপ-ভিত্তিক একটি ডিভাইস ইনস্যুরেন্স সেবা। এ সেবার মাধ্যমে গ্রাহক তার মোবাইল ভেঙে গেলে বা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে এবং চুরি অথবা হারিয়ে গেলে ডিভাইস ইনস্যুরেন্সের আওতায় ক্ষতিপূরণ পাবেন। অলট্রুইস্ট সিকিউর বিডি অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর উভয় স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এটি একটি বার্ষিক সাবস্ক্রিপশন, যেখানে গ্রাহকরা ১২ মাসের বিমা কাভারেজের অধীনে থাকবেন।

ডিভাইস ইনস্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম প্রতিমাসের জন্য ২৮ টাকা থেকে শুরু হবে। গ্রাহকরা বার্ষিক বা মাসিক টাকা পরিশোধের পদ্ধতিটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে গ্রাহক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে একাধিক বিমা দাবি পেতে পারবেন।

অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনুজ আগারওয়াল বলেন, ‘গ্রামীণফোন গ্রাহককেন্দ্রীক উদ্ভাবনী সল্যুশন প্রদানের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাই প্রতিষ্ঠানটির সাথে আমরা এই সেবাটি চালু করতে পেরে আনন্দিত। বাংলাদেশের মোবাইল বিমার ক্ষেত্রে যে সুযোগ তৈরি হবে তা নিয়ে আমরাও আগ্রহী।’

এ নিয়ে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সেক্রেটারি সৈয়দ মইনউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এই প্রথম ডিভাইস ইনস্যুরেন্সের কভারেজ দেওয়া হবে, যা গ্রাহকদের তাদের ডিভাইসগুলো চুরি এবং দুর্ঘটনাজনিত ক্ষতির কারণে সুরক্ষা দিতে সহায়ক হবে। এই উদ্যোগটি বাংলাদেশে সম্পূর্ণ নতুন এবং উদ্যোগে ইনস্যুরার হতে পেরে আমরা গর্বিত।’

অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই বিশ্বের ৫০টির বেশি দেশে প্রতিষ্ঠানটি সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে ১০০’টিরও বেশি টেলিযোগযোগ প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ১০ বছর ধরে বাংলাদেশে উদ্ভাবনী পণ্য এবং সেবা নিয়ে আসছে এবং তারা এ অঞ্চলে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে।

গ্রাহকরা অনলাইন পোর্টাল bd.altruistsecure.com-এর মাধ্যমে ডিভাইস বিমা সেবার জন্য আবেদন করতে পারেন। ই-মেইলের মাধ্যমে এই ঠিকানায় bangladesh.cc@altruistsecure.com সেবার জন্য অনুরোধ করা যাবে কিংবা কাস্টমার কেয়ার নম্বরে +৮৮০ ০১৭৩০৮০৫১৫১ ফোন করেও সেবার জন্য অনুরোধ করা যাবে।

গ্রামীণফোন

টেলিনর গ্রুপের অঙ্গ-সংগঠন গ্রামীণফোন ৭৬ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে।

ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’ এর আওতায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বিডি প্রেসরিলিস /১৮ মার্চ ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫