Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশের মার্কেটে গ্রাহকদের ইনসাইট সল্যুশন নিয়ে আরও বিস্তারিত ভাবে কাজ করার লক্ষ্যে এডিএ বাংলাদেশের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত হয়েছে ইনসাইটস ক্লাব।

ইনসাইটসক্লাব তাদের প্রোপাইটরি প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন কাস্টমারদের ব্যাপারে প্রয়োজনীয় ইনসাইট ও তাদের মার্কেটিং জার্নি সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করে। ইনসাইটসক্লাবের ডাটা-ভিত্তিক বিশ্লেষণগুলো বিভিন্ন কনজ্যুমার ব্র্যান্ডকে দ্রুততম সময়ে গ্রাহকদের ব্যাপারে সহজবোধ্য সঠিক তথ্য দিয়ে থাকে।

ইনসাইটসক্লাব মালয়েশিয়া ও সিঙ্গাপুর-ভিত্তিক একটি স্টার্টআপ। এর প্রতিষ্ঠাতা পদ্মনাভান রামস্বামী এবং মৃতুঞ্জয় কুমার। গত সড়ে তিন বছরে ইনসাইটসক্লাব এপিএসি থেকে এফএমসিজি, ব্যাংকিং, টেলকো, মিডিয়া, হসপিটালিটিসহ ৪০টির বেশি গ্লোবাল কনজ্যুমার ব্র্যান্ডের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এডিএ সব ধরনের ডিজিটাল, অ্যানালিটিকস ও মার্কেটিং সল্যুশন নিয়ে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ৯টি দেশে কাজ করছে। এডিএ শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ডিজিটাল এবং ডাটা’র পর্যালোচনার মাধ্যমে তাদের ব্যবসার লক্ষ্য অর্জনে সাহায্য করছে।

বাংলাদেশে এডিএ’র সঙ্গে কাজ করছে রবি, এয়ারটেল, রবিশপ, বিডিটিকেটস, মিনাক্লিক, ই-অরেঞ্জ, এসএসডিটেক, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, নভোএয়ার, ওয়ালটন, আইপিডিসি, সেভ দ্যা চিলড্রেন, স্কয়ার, রাকিন, আকাশ ডিটিএইচ, এলজি বাটারফ্লাই সহ আরও কিছু প্রতিষ্ঠান।

বাংলাদেশে এডিএ-র কান্ট্রি ডিরেক্টর আশরাফুল হক এই পার্টনারশিপ সম্পর্কে বলেন, ‘আমরা সবসময়েই সমমনা পার্টনারদের সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা আমাদের অবস্থানটা বোঝে। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদের ধারাবাহিকভাবে সফল ডিজিটাল সমাধান দিতে সক্ষম হবো বলে আশা রাখি।

ইনসাইটসক্লাব গ্রাহকের কন্টেন্টভিত্তিক চিন্তাধারা পর্যালোচনা করে ব্র্যান্ডের মিডিয়া ও ক্রিয়েটিভ কমিউনিকেশন ট্র্যাক করে। একটি মার্কেটিং টেকনোলজি মিডিয়া হিসেবে এটি একাধিক সোর্স থেকে ডাটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট তথ্য সরবরাহ করে।

এছাড়াও এটি সরাসরি গ্রাহকের চয়েজ থেকে স্ট্র্যাটেজি সংক্রান্ত নির্দেশনা দিয়ে সবচেয়ে কার্যকর ভাবে ব্র্যান্ড ম্যাসেজ দিয়ে থাকে। এটি গ্রাহককে ব্র্যান্ড গাইডেন্সের পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কিত তথ্য দিয়ে গাইড করে এবং গ্রাহকের পছন্দ অনুযায়ী স্ট্র্যাটেজিক নির্দেশনা দিয়ে থাকে।’

ইনসাইটসক্লাবের সহ-প্রতিষ্ঠাতা পদ্মনাভান রামস্বামী বলেন, ‘ডিজিটাল উন্নয়নকে কেন্দ্র করে বিশ্ব বাজারের সঙ্গে বাংলাদেশের বাজারের একটি প্রতিযোগিতামূলক সময় চলছে। আমাদের বিশ্বাস ইনসাইটসক্লাব এবং এডিএ-র সম্মিলিত চিন্তাধারা বাংলাদেশের মার্কেটে কাস্টমারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিডি প্রেসরিলিস /০৮ নভেম্বর ২০২০ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫