Follow us

ইনফিনিক্স হট ১০ এখন বাজারে

 

নিজস্ব প্রতিবেদক :: তরুণ ব্যবহারকারীদের ফোন গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স তাদের হট সিরিজের সবশেষ মডেল হট ১০ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। যারা দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা চান তাদের জন্য গেম চেঞ্জার হিসেবে ৫২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়া টেক হেলিও জি৭০ প্রসেসরের নতুন ফোন হট ১০ নিয়ে আসছে চীনের শেনজেন শহর-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

গেমিংয়ে অবিশ্বাস্য রকমের চমৎকার অভিজ্ঞতা দেয়ার জন্য ইনফিনিক্স হট ১০-এ ৬.৫৮ ইঞ্চির এইচডি+প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে এবং মানানসই মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এই ফোনটিতে ৫২০০ এমএএইচ ক্ষমতার বিশাল ও স্লিমার ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩৪ দিন স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দিবে। এতে গর্ব করার মতো ডুয়েল ফ্ল্যাশসহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড ফ্ল্যাশসহ ১৬ এমপি রিয়ার ক্যামেরা আছে। ফোনটিতে ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

গ্রাহকদের দারুন অভিজ্ঞতা দিতে সেরা সব সেবা প্রদানে বিশ্বাস করে ইনফিনিক্স। হট ১০ তাদের এমন এক শক্তিশালী ডিভাইস যা বর্তমান সময়ের ব্যবহারকারীদের সব ধরণের কনটেন্ট উপভোগ এবং যে কোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য উপযুক্ত, বলেন ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি হেড জ্যাকি চ্যান।

ইনফিনিক্স হট ১০ এমন ঠাসা ও শক্তিশালী ফোন যা ব্যয় কিনতে খরচ করা আপনার অর্থের ধারাবাহিকভাবে দুর্দান্ত অভিজ্ঞতা ও উপযুক্ত প্রতিদান দিবে। শক্তিশালী প্রসেসর, ক্লাসি ডিসপ্লে এবং উচ্চ ক্ষমতার ব্যাটারিসহ বাজারে আসা হট ১০ অত্যাধুনিক ফিচারসহ সর্বাধিক এক্সক্লুসিভ বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। তাক লাগনো অবসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জেডে রঙের এ ফোনটি বাজারে এসেছে। ৪ জিবি ও ১২৮ জিবি দুটি সংস্করণে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে খরচ পড়বে ১২ হাজার ৯৯০ টাকা।

বিডি প্রেসরিলিস /৩০ ডিসেম্বর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫