নিজস্ব প্রতিবেদক :: প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি বিশ্বে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিশার সঙ্গে চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে দেখা যাবে।
বাংলাদেশে নিজেদের তৈরি স্মার্টফোনের মান এবং পণ্য সম্পর্কে গ্রাহকদের জানাতে সম্প্রতি বিভিন্ন লক্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে ইনফিনিক্স। এরই অংশ হিসেবে ইনফিনিক্স মোবাইলের প্রচারণায় যুক্ত হলেন হালআমলের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। নিজগুণে অভিনয় জগতে ইতোমধ্যেই তরুণদের প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে ইনফিনিক্সের সম্পর্ক আরও দৃঢ় করতে এই চুক্তি সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘তরুণদের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী। উঠতি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দ্রুত বর্ধনশীল বাজারে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেটবান্ধব আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী পণ্য নিয়ে নিয়মিতই নিজেদের জানান দিচ্ছে ইনফিনিক্স। ধারাবাহিকভাবে পণ্যের প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন এবং গুণগত মান ধরে রেখে তরুণ প্রজন্মের পছন্দের হয়ে উঠা এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের।’
ইনফিনিক্সের বাংলাদেশ অফিস থেকে জানানো হয়, স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াতে ইনফিনিক্স পরিবার এবং সংশ্লিষ্ট সবাই খুবই আনন্দিত। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপযুক্ত একজন প্রতিনিধি তানজিন তিশা। তাই আশা করা যাচ্ছে, দেশজুড়ে সকল পর্যায়ের বিশেষ করে তরুণদের কাছে ইনফিনিক্স ব্র্যান্ডটির সুনাম বাড়িয়ে তুলতে পারবেন তিশা।
বিডি প্রেসরিলিস / ৩০ জুন ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫