Follow us

ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগে নতুন পরিচালক

 

নিজস্ব প্রতিবেদক ::  ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগে নতুন পরিচালক ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান আবদুল্লাহ। তিনি এর আগে ইজেনারেশন এর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায় সম্পর্ক তৈরি, পণ্য এবং সেবার প্রচার এবং গ্রাহকদের পরিপূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

প্রায় ১৫ বছরের অভিজ্ঞতায় এমরান আবদুল্লাহ নিজেকে একজন সফল নির্বাহী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বৃহৎ প্রকল্প পরিচালনা এবং নেতৃত্বদান, পরিচালন অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং গ্রাহকদের সহায়তার ক্ষেত্রে একাগ্রতার পরিচয় দিয়েছেন তিনি।এমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগ থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক, একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে ই-বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

ইজেনারেশনে যোগদানের আগে এমরান আব্দুল্লাহ ঢাকা ব্যাংক লিমিটেড এবং গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের মতো বৃহৎ কোম্পানিতে ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় বৃদ্ধি এবং সামগ্রিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখেন তিনি।

বিডি প্রেসরিলিস /১৪ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫