Follow us

নিজস্ব প্রতিবেদক :: ইউনাইটেড হসপিটাল এবং রয়েল ফ্রি ইন্টারন্যাশনাল মধ্যে একটি পারস্পরিক সহযোগিতামূলক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

এটি এ দেশের প্রথম যুগন্তকারী ঘটনা, যার ফলে ইউনাইটেড হসপিটাল বাংলাদেশের একটি হসপিটাল হিসেবে এনএইচএস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি ব্রিটিশ হসপিটালের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
রয়েল ফ্রি ইন্টারন্যাশনাল যা রয়েল ফ্রি লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের অংশ, এই চুক্তির মাধ্যমে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক ও নার্সদের ফেলোশিপ, দূরশিক্ষণ, উন্নত প্রযুক্তি স্থানান্তর এবং পারস্পরিক উন্নয়নে যৌথ উদ্যোগসহ সম্ভাব্য সহযোগিতার জন্য একত্রে কাজ করার সমঝোতা স্বাক্ষর করেছে।

রয়েল ফ্রি হসপিটাল, বার্নেট হসপিটাল এবং চেজ ফার্ম হসপিটাল, রয়েল ফ্রি লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের অংশ। রয়েল ফ্রি ইন্টারন্যাশনাল অঙ্গ প্রতিস্থাপন, কার্ডিওলজি, অনকোলজিসহ বিভিন্ন একিউট টারশিয়ারী কেয়ার চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এই সমঝোতা স্মারকটিতে ইউনাইটেড হসপিটালের সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এবং রয়েল ফ্রি লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বাণিজ্যিক ও আন্তর্জাতিক উন্নয়ন পরিচালক মিস অ্যালিসন ই শাট স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনউদ্দিন হাসান রশিদসহ ইউনাইটেড হসপিটাল ও ইউনাইটেড গ্রুপের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৮২৮ সালে প্রতিষ্ঠিত রয়েল ফ্রি হসপিটাল ১৮৩৭ সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে ‘রয়েল’ উপাধির অনুমোদন পায়। যুক্তরাজ্যের কয়েকটি সেরা ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মধ্যে রয়েল ফ্রি লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট অন্যতম।

বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫