Follow us

ইউএস-বাংলায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডারদের বিশেষ ছাড়

 

নিজস্ব প্রতিবেদক :: ব্র্যাক ব্যাংকের সব ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণে ৭ থেকে ১০ শতাংশ ছাড় পাচ্ছেন। ৬ জুলাই থেকে শুরু হওয়া ছাড়ের অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে বিমানের বেস ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও কার্ডহোল্ডাররা কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা এবং মাসকাট রুটে টিকিট কেনার জন্য বেস ভাড়ায় ৭ শতাংশ ছাড় পেতে পারেন। এজন্য কার্ডহোল্ডারকে কেবলমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের মনোনীত বিক্রয় অফিস থেকে প্লেনের টিকিট কিনতে হবে।

একজন কার্ডহোল্ডার সর্বাধিক চারটি টিকিট (পিতা-মাতা, স্ত্রী এবং শিশু) কিনতে পারবেন এবং এক্ষেত্রে কার্ডহোল্ডারকে অবশ্যই ভ্রমণকারীদের একজন হতে হবে। অন্যের জন্য টিকিট কেনার ক্ষেত্রে এ ছাড় ব্যবহার করা যাবে না। টিকিটগুলো অফেরতযোগ্য। তবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নীতি অনুযায়ী যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।

তবে এয়ারলাইন্সের ‘ব্ল্যাকআউট’ সময়ে এই ছাড়ের অফার কার্যকর হবে না। ব্ল্যাকআউটের সময়কাল হলো ২৯ জুলাই থেকে ৪ আগস্ট, ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ও ২৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৫ জানুয়ারি।বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ‘১৩৬০৫’ অথবা ব্র্যাক ব্যাংকের কল সেন্টার ‘১৬২২১’ নম্বরে কল করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১৯ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫