Follow us

আয় বেড়েছে হুয়াওয়ের

 

নিজস্ব প্রতিবেদক :: চীনা জায়ান্ট হুয়াওয়ে গত বছর ব্যবসায়ে আগের বছরগুলোর তুলনায় আয় বেশি করেছে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মোট আয় করেছে ১২৩ বিলিয়ন মার্কিন ডলার। যা অন্যান্য বছরের চেয়ে ‌১৯ দশমিক ১ শতাংশ বেশি।মঙ্গলবার চীনের শেনঝেনে ২০১৯ সালের ব্যবসার নিজস্ব ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ করেছে হুয়াওয়ে।আয়ের পাশাপাশি কোম্পানিটি গত বছর মোট মুনাফা করেছে ৮ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

হুয়াওয়ের বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায়, প্রতিষ্ঠানটির আয় থেকে প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার জন্য ১৫ দশমকি ৩ শতাংশ বা ১৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।২০১৯ সাল হুয়াওয়ের জন্য অসাধারণ একটি বছর ছিলো মন্তব্য করে হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, বাইরের নানান চাপ থাকা সত্ত্বেও গ্রাহকদের বিষয়টি মাথায় রেখেছি। গ্রাহক এবং কর্মী মিলেই এই সাফল্য বলে মনে করেন তিনি।

২০১৯ সালে হুয়াওয়ের ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিক সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছে। সালটিতে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা থেকে আয় এসেছে ৪২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা অন্যান্য বছরের তুলনায় প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়াও এন্টারপ্রাইজ ব্যবসা থেকে আয় এসেছে ১২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৯ সালে ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। এছাড়া ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেট, পরিধানযোগ্য যন্ত্র, স্মার্ট স্ক্রিনসহ সব ধরনের যন্ত্রে নির্বিঘ্ন এআইসহ নানা নতুন সব প্রযুক্তি দিয়ে বাজারে ছেড়েছে। হুয়াওয়ের গ্রাহক ব্যবসা থেকে ৬৬ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ৩৪ শতাংশ বেশি।

চীনে সবচেয়ে বেশি আয় হলেও এর পরেই রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল থেকে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে গতবছর আয় হয়েছে ১০ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।এছাড়া গতবছর আমেরিকা অঞ্চল থেকে আয় হয়েছে ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, আর্থিক হিসেবে যা অন্য বছরের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

বিডি প্রেসরিলিস /৩১ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫