নিজস্ব প্রতিবেদক :: খুলনাসহ দেশের চার ভেন্যুতে চলছে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগ ২০১৯-২০। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ওয়ালটন এবার নিয়ে টানা নবমবারের মতো এ লিগের পৃষ্ঠপোষকতা করছে।
লিগের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ওয়ালটন ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে রয়েছে। এরই অংশ হিসেবে এবার ওয়ালটন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করেছে। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা ও রাজশাহী বিভাগের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে এ টেলিভিশন প্রদান করা হয়।
জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের তারকা ক্রিকেটার ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু কর্তৃপক্ষের হাতে এ টেলিভিশনটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, পিএসডি (প্লাজা, সেলস এ্যান্ড ডেভলেপমেন্ট) থ্রি এর প্রধান আল মাহফুজ খান, এরিয়া ম্যানেজার খুলনা জোন শাহনুর আলম, সোনাডাঙ্গা ম্যানেজার আব্দুল হান্নান ও ওয়ালটনের গল্লামারি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মুজাহিদ হোসেন।
আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু কতৃপক্ষের পক্ষে টেলিভিশনটি গ্রহণ করেন ভেন্যু ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ওয়ালটন এ টিভি প্রদান করলো।
বিডি প্রেসরিলিস / ২০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫