Follow us

আবারও শীর্ষ করদাতার স্বীকৃত পেল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক :: ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরের কর সংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণফোনকে ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ সালের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

যাত্রা শুরুর পর থেকে অপারেটরটি কর, মূল্য সংযোজন কর, শুল্ক, ফোর জি লাইসেন্স এবং স্পেকট্রাম ফি বাবদ ৭৩ হাজার ৮৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের ৫৪ শতাংশ।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বলেন, গ্রামীণফোন প্রতিনিয়ত তাদের বকেয়া পরিশোধ করে এবং এটি তারই স্বীকৃতি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে আবারও স্বীকৃতি লাভ করতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন শিক্ষা, স্বাস্থ্যখাত, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং রাস্তাঘাট নির্মাণের মতো বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো নির্মাণে সরকারি ব্যয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে আমরা গর্বিত। এতে বাংলাদেশের জনগণ আর্থসামাজিকভাবে উপকৃত হবে।বিধিসম্মতভাবে কর প্রদান পদ্ধতিকে উৎসাহিত করতে চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক কর মেলায়ও গ্রামীণফোন অংশগ্রহন করবে।

বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫