নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং তেজগাঁওয়ে একটি নতুন মাল্টি-ব্র্যান্ডের আউটলেটটি উদ্বোধন করেছে। গত শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ নতুন এই মাল্টি-ব্র্যান্ডের আউটলেটটি উদ্বোধন করা হয়। নতুন এই মাল্টি-ব্র্যান্ডের আউটলেটটি মূলত গুলশানের আইকনিক আড়ং আউটলেটটির নতুন ঠিকানা, যা পূর্বের আউটলেট থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত।
৩৫,০০০ বর্গফুট বিস্তৃত আয়তনের এই আউটলেটে রয়েছে বিশাল আউটডোর পার্কিং যা এর আগে ঢাকার কোনো রিটেল শপে দেখা যায়নি, শিগগিরই এটি একটি দ্বিতীয় খোলা এয়ার ক্যাফে এবং রেস্তোঁরাও সংযুক্ত করবে।
মেজানাইন তলা বিশিষ্ট মাত্র একটি ফ্লোরে ঘুরে গ্রাহকরা আড়ংয়ের সমস্ত সাবব্র্যান্ড- টাগা, টাগা ম্যান, আড়ংয়ের হারস্টোরি এবং আড়ং আর্থকে দেখতে পাবেন। তমারা হাসান আবেদ বলেন, নতুন এই জায়গাটি অবশ্যই দেখার মত। আপনারা সকলেই আমন্ত্রিত, আসুন, ঘুরে দেখুন এবং শপিংয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করুন।
নতুন আউটলেটটি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে বিশেষায়িত পার্কিং ব্যবস্থা করেছে যেখানে আরো রয়েছে র্যাম্প, হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য লিফট এবং ওয়াশরুমের সুবিধা।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আউটলেটটির ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এবং আড়ংয়ের কর্মকর্তারা। আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারী সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।
বিডি প্রেসরিলিস /০৬ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫