নিজস্ব প্রতিবেদক :: ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ২০০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি ও টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার এডিএন টেলিকমের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত আইপিডিসি’র হেড অফিস প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই চুক্তির অধীনে, আইপিডিসি তাদের অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজারদের দ্বারা এডিএন গ্রুপের কর্মীদেরকে বিভিন্ন প্রকার আর্থিক সমাধান ও পরামর্শ দেয়ার পাশাপাশি এডিএন গ্রুপের কর্মীদের জন্য বিশেষ অটোলোন সুবিধা প্রদান করবে। এডিএন গ্রুপের কর্মীরা রিকন্ডিশনড/ব্যবহৃত গাড়ি ক্রয়ের জন্য ঋণ গ্রহণের ক্ষেত্রে ৬০টি মাসিক কিস্তিতে এবং নতুন গাড়ি ক্রয়ের জন্য ঋণ গ্রহণের ক্ষেত্রে ৭২টি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে।
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদের মাঝে এই চুক্তি বিনিময় হয়। আইপিডিসি’র পক্ষ থেকে আইপিডিসি’র ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ; এডিএন গ্রুপের পক্ষ থেকে এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান জহির আহমেদ ও এডিএন গ্রুপের সিএফও মোঃ এনায়েত হোসেনসহ প্রতিষ্ঠানগুলোর উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “যেহেতু প্রতিষ্ঠানটি সত্যিই ভাল কাজ করছে এবং সুবিধাজনক স্কিম প্রদান করে থাকে তাই আইপিডিসি ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা করি আমাদের কর্মীদেরকে আইপিডিসির সহায়তায় গাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমরা তাদেরকে আরও সমৃদ্ধ করে তুলতে সক্ষম হবো”।
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি তার অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজারদের দ্বারা এডিএন গ্রুপের কর্মীদের আর্থিক সমাধান এবং পরামর্শ দেয়ায় যথেষ্ট আগ্রহী। অটোলোন প্রকল্পটি এডিএন-এর কর্মীদের বিবেচনায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমরা আশা করি, সহজ ও সুবিধাজনক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আইপিডিসির অংশীদার প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের অধিক সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো”।
বিডি প্রেসরিলিস / ০৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫