Follow us

আইইউবি’র নতুন ট্রাস্টি হলেন আলতামাশ কবির

 

নিজস্ব প্রতিবেদক ::  ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য হলেন আলতামাশ কবির। তিনি দৈনিক সংবাদের সম্পাদক এবং একইসঙ্গে কেদারপুর টি কোম্পানীর নির্বাহী পরিচালক। আলতামাশ কবির সাতগাঁও টি এস্টেট’র অংশীদার এবং লাবনী কর্পোরেশনের একজন পরিচালক।

আলতামাশ কবির লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)-এর একজন গ্র্যাজুয়েট এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট তিনি।
তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৮ সালে দৈনিক সংবাদ রাষ্ট্রপতির কাছ থেকে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রেস কাউন্সিল’ পদক গ্রহণ করে। ২০০৯-২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুই দফায় ২০০৯-১০ এবং ২০১২-১৩ সালে তিনি প্রেস কাউন্সিলের বোর্ড সদস্য ছিলেন। তিনি ২০১৬ এবং ২০১৭ সালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ট্রাস্টি ছিলেন। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)-এর প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ তিনি।

ক্লে টার্গেট শ্যুটিং’র জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন আলতামাশ কবির। পাশাপাশি সাফ গেমস, কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তার বলিষ্ঠ অবদানের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইইউবি আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।

বিডি প্রেসরিলিস / ০২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫