Follow us

অ্যাটকোর নতুন কমিটি নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদক :: অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান। ৩ বছর মেয়াদী এই কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।আজ শনিবার সরাসরি ভোটে নির্বাচিত হন তারা। ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি।

অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পরিচালকরা হলেন- এটিএন বাংলার ড. মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দিন, এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, সময় টিভির আহমেদ জোবায়ের, নাগরিক টিভির ড. রুবানা হক, ইটিভির আব্দুস সামাদ ও চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার এম এম মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বলেন, আশা রাখছি নতুন কমিটি আরও ভালোভাবে এই দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাটকোর যেসব সমস্যা আছে তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা। তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।

বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫