Follow us

অভ্যন্তরীণ রুটে সেরা নভোএয়ার

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন নভোএয়ার ২০১৯ সালের “ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার” হিসেবে পুরস্কার পেয়েছে। একই সাথে “বেষ্ট কাষ্টমার ফ্রেন্ডলী” এয়ারলাইনের পুরস্কারও পেয়েছে।শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত “ মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০১৯” অনুষ্ঠানে ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার ও বেস্ট কাষ্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরীতে সেরা এয়ারলাইনের পুরস্কার লাভ করে নভোএয়ার। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-ডেহাইমি এর হাত থেকে “ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার- ২০১৯ ”পুরস্কার গ্রহন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এর সাথে অন টাইম পারফরম্যান্স এর জন্য রৌপ্য ও ইন-ফ্লাইট সার্ভিস এর জন্য ব্রোঞ্জ পদক লাভ করে প্রতিষ্ঠানটি।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়েছে।নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। নিয়মিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে প্রথমবারের মত ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস” চালু, টিকেট ক্রয় ও চেক-ইন প্রক্রিয়া সহজতর করতে মোবাইল অ্যাপ ও ওয়ব চেক-ইন চালুসহ সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

নভোএয়ার যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে, ফলে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

বিডি প্রেসরিলিস /০৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫