Follow us

অফারসহ আইফোন ১১ আনলো গ্রামীণফোন

 

নিজস্ব প্রতিবেদক :: অফারসহ গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এসেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।গত ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং করা ক্রেতাদের হাতে পুরস্কারসহ গুলশানের জিপি লাউঞ্জে নতুন ডিভাইস হস্তান্তর করেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি।

আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স-এ ব্যবহার করা হয়েছে এ১৩ বায়োনিক চিপ এবং চার জিবি র‌্যাম। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি রমে আইফোন ১১; ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি রমে আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ক্রয় করতে পারবেন আগ্রহী ক্রেতারা। ফোনগুলো ৮৭ হাজার ৯৯৯ টাকা থেকে এক লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে।

ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, উদ্ভাবনী ফিচারের জন্যই মূলত আইফোন বিশ্বজুড়ে সমাদৃত, আর নতুন যুগের স্মার্টফোনের সব বৈশিষ্ট্যই রয়েছে নতুন আইফোন ১১ সিরিজে। গ্রামীণফোন ফোরজির অভিজ্ঞতা আইফোনের উদ্ভাবনী ফিচারগুলোতে আরও ভালো হবে।গ্রামীণফোন থেকে আইফোন ১১ সিরিজের যেকোনো ডিভাইস আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বান্ডেল অফারে কেনা যাবে।

বান্ডেল অফারের মধ্যে রয়েছে ফ্রি ২২ জিবি ডেটা (১১জিবি ফোরজি+১১জিবি বায়োস্কোপ ষ্ট্রিমিং) এবং মাত্র ১৫০ টাকায় ১১ জিবি (২জিবি ওপেন+৯ জিবি ফোরজি) কেনার সুযোগ যা তিন মাসে মোট ৬ বার উপভোগ করা যাবে।এছাড়াও গ্রামীণফোন সেলস চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি সিটি ব্যাংক (অ্যামেক্স), ইস্টার্ন ব্যাংক লি:, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তিতে আইফোন ১১ সিরিজের স্মার্টফোনগুলো ক্রয়ের সুবিধা পাবেন।এছাড়া প্রথম ৭৫জন দি সিটি ব্যাংক (অ্যামেক্স) কার্ডধারীরা তিন হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ পাবেন।

এছাড়াও শেয়ার ট্রিপে ২৫% ডিসকাউন্ট, ফোর পয়েন্টসে কাপল ডিনার, অরিজিনাল অ্যাপল ব্যাক কভার, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ওয়াচেস ওয়ার্ল্ডে ৩০% ডিসকাউন্ট এবং লাইভওয়্যারে বিশেষ এক্সচেঞ্জ অফার প্রোগ্রাম উপভোগ করার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। আইফোন ১১ সিরিজের স্মার্টফোনের যেকোনো একটি ক্রয় করে গ্রামীণফোন গ্রাহকরা জিপি স্টার প্রোগ্রামের সর্বোচ্চ ট্যাগ প্ল্যাটিনাম প্লাসে উন্নীত হতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ৩১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫