নিজস্ব প্রতিবেদক :: অপো দেশের বাজারে নিয়ে এসেছে বছরের সবচাইতে আকর্ষণীয় ও স্টাইলিশ হ্যান্ডসেট অপো ‘এফ১৯ প্রো’। ফ্যান্টাস্টিক পার্পল’ এবং ‘ফ্লুইড ব্ল্যাক’ এ দুটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।গত বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অপো ‘এফ১৯ প্রো’ এর উদ্বোধন হয়। যা অপো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং, কান্ট্রি পিআর এবং কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজান রিজভান, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভিসহ ‘এফ ১৯ প্রো’ এর আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডরস সিয়াম আহমেদ ও সাফা।
‘এফ১৯ প্রো’ সমস্ত এক্সক্লুসিভ স্পেসিফিকেশন তুলে ধরেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ড্যামন ইয়াং। তিনি বলেন, গ্রাহকদের জন্য এবছরের সেরা উপহার এ ফোনটি। আগামী ১৮ মার্চ থেকে বিক্রি শুরু হবে এ ফোনটি। তবে গ্রাহকরা ফার্স্ট সেলের আগ পর্যন্ত ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির পক্ষ থেকে ২০জিবি ৪জি ইন্টারনেট ফ্রি।’
তিনি আরও বলেন, এ ফোনে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, আপগ্রেডেড রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এআই কালার প্রোর্ট্রেট, বিশাল স্টোরেজ, দীর্ঘ মেয়াদি গেমিং সুবিধাসহ ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ ও হাই পাওয়ারের ব্যাটারি।
‘এফ১৯ প্রো’ ফোনটি এতটাই হালকা ও সুক্ষ ডিজাইন সম্পন্ন যে, এটা হাতে কিংবা পকেটে ভারী মনে হবে না। এই ফোনে গ্রাহকেরা ওভারহিটিং এর সমস্যা পাবে না।’ অপো “এফ১৯ প্রো”এর ফার্স্ট সেল ১৮ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। ফার্স্ট সেলের আগ পর্জন্ত গ্রাহকরা ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির পক্ষ থেকে ২০জিবি ৪জি ইন্টারনেট ফ্রি।
বিডি প্রেসরিলিস /১৩ মার্চ ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫