Follow us

৩১ আগস্ট থেকে ইউএস-বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু

 

নিজস্ব প্রতিবেদক ::  দীর্ঘ পাঁচ মাস পর আগামী ৩১ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। কোভিড-১৯ সময়কালীন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ধারাবাহিকতায় মধ্য প্রাচ্যের অন্যতম গন্তব্য দোহায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে।বাংলাদেশ ও কাতার সরকারের সকল ধরনের স্বাস্থবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে দোহায় পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সোম ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাবে। এবং দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-দোহা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি ও কুয়ালালামপুর রুটে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া কোভিড-১৯ মহামারিকালীন সময়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।

কোভিড-১৯ সময়কালীন ইউএস-বাংলা এয়ারলাইন্স আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, আবধাবী, দুবাই, দোহা, মাস্কাট, হ্যানয় ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে।ঢাকা-দোহা-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২০ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫