Follow us

২৭ মার্চ থেকে নভোএয়ারের কলকাতা ফ্লাইট পুনরায় শুরু

 

নিজস্ব প্রতিবেদক :: নভোএয়ার আগামী ২৭ মার্চ থেকে কলকাতা রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করছে। এই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।ঢাকা থেকে প্রতিদিন ৫টা ২০ মিনিটে (স্থানীয় সময়) কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কলকাতা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। শীঘ্রই ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৭ মার্চ থেকে শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৫ মার্চ ২০২০ সাল থেকে কলকাতায় শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় বাণিজ্যিক ফ্লাইটের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চালু ছিল।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে ৮টি, চট্টগ্রামে ৫টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, সিলেটে ৩টি, বরিশাল ১টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।নভোএয়ার-এর যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com

বিডি প্রেসরিলিস / ১৬ মার্চ ২০২২ /এমএম  

 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫