Follow us

২০০% ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি ওয়ালটন ফ্রিজের ক্রেতা

 

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশে চলছে ওয়ালটন ফ্রিজের ‘উইন্টার ফেস্টিভ্যাল’। এ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে দারুণ সব সুবিধা। যার মধ্যে রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারের সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়া অসংখ্য ক্রেতার একজন নারায়ণগঞ্জের ব্যবসায়ী লিটন দেওয়ান।সম্প্রতি তার হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কাছ থেকে ওয়ালটন ফ্রিজের ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি লিটন।

উল্লেখ্য,অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডাটাবেইজ তৈরি করছে ওয়ালটন।এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্খিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজের ক্রেতাদের ২০০ শতাংশ ক্যাশ ভাউচারের সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক অনুষ্ঠানে লিটন দেওয়ানের হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা।এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আলমগীর আলম সরকার ও ইউসুফ আলী এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহসিন আলী মোল্লা।

ক্রেতা লিটন দেওয়ান জানান, তিনি নারায়ণগঞ্জের পাগলা বাজারে রডের ব্যবসা করেন। তার বাসায় বিদেশি ব্র্যান্ডের একটি ফ্রিজ ছিলো।কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন আরেকটি ফ্রিজ কেনার প্রয়োজন হয়।এজন্য তিনি বেছে নেন বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনকে।কাছেই ওয়ালটনের পরিবেশক ‘ইলেট্রোপ্লাস’-এর শোরুম। সেখান থেকে পছন্দের ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। ওই টাকায় একটি করে এয়ারকন্ডিশনার, ওয়াশিংমেশিন এবং ব্লেন্ডার কিনেছেন লিটন।

তিনি বলেন, ওয়ালটন পণ্য ভালো সার্ভিস দেয়। এর আগে ওয়ালটনের একটা স্মার্ট এলইডি টিভি কিনেছি।এবার ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ায় খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে ওয়ালটন কারখানায় মাশরাফির হাত থেকে সেই ক্যাশ ভাউচার পেয়েছি। আবার ওয়ালটন ফ্রিজের অত্যাধুনিক কারখানা ও স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটনের সেলস বিভাগ জানায়, দেশজুড়ে তাদের রয়েছে ১৭ হাজারের ও বেশি শোরুম। যেখান থেকে ক্রেতারা চাহিদা ও প্রয়োজন অনুযায়ী দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বাডিপ ফ্রিজ থেকে পছন্দের পণ্যটি কিনতে পারছেন।এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে।এছাড়া ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম থেকে ফ্রিজসহ সবধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে।কিস্তি এবং অনলাইনে কেনা ফ্রিজেও ২০০% ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে।ফ্রিজে একবছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে রয়েছে ৭২টি সার্ভিস পয়েন্ট।

বিডি প্রেসরিলিস / ০২ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫