Follow us

১০-১০ ই-কমার্স মেগা শপিং ফেস্টিভ্যাল

১০-১০ ই-কমার্স মেগা শপিং ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক :: দেশের সবচেয়ে বড় ই-কমার্স মেগা শপিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে সোমবার। দেশের শীর্ষ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

ফেস্টিভ্যালে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ই-কমার্স সাইট বাগডুম দিচ্ছে মাত্র ১০ টাকায় নির্ধারিত কিছু পণ্য কেনার আকর্ষণীয় সুযোগ। এছাড়া, গ্রাহকরা বাগডুম থেকে পণ্য কিনে উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার।

শপিং ফেস্টিভ্যালে প্রতিটি পণ্যের ওপর থাকছে আনলিমিটেড অফার। গ্রাহকরা বাগডুম থেকে যেকোনো পণ্য কিনে ‍উপভোগ করতে পারবেন ৮০% পর্যন্ত মূল্যছাড়।

এ ছাড়াও ফেস্টিভাল চলাকালে প্রতিদিন সবচেয়ে বেশি ক্রয় করা গ্রাহক পাবেন স্মার্টফোন, মাইক্রোওয়েভ ওভেনসহ আরও অনেক কিছু।

ফেস্টিভ্যালের মোট ১০ দিনে সবচেয়ে বেশি ক্রয় করা একজন গ্রাহকের জন্য থাকছে একটি ল্যাপটপ। এছাড়াও ৩০০ টাকার বেশি পণ্য কিনলে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি তো থাকছেই।

এ বিষয়ে বাগডুম ডট কম-এর সিইও মিরাজুল হক বলেন, এই মেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে জনপ্রিয় করা। এর মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহকদের বিশ্বাস ও জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনই গ্রাহকরা পণ্য কিনে উপভোগ করতে পারবেন অবিশ্বাস্য অফার। আমরা আশা করি, এই মেগা শপিং ফেস্টিভাল গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসবে।

বিডি প্রেস রিলিস/৫ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫