Follow us

১০ টাকায় তিন স্তরের সার্জিক্যাল মাস্ক দেবে মিনিস্টার

 

নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারির এই দুর্যোগময় সময়ে অতি প্রয়োজনীয় বস্তু সার্জিক্যাল মাস্ক। এই সময়ে যখন উচ্চ মুল্যে বাজার সয়লাব দুই নম্বর ও নিন্মমানের সিঙ্গেল লেয়ারের মাস্কে। ঠিক এই সময় জাতীয় ক্রান্তিলগ্নে মিনিস্টার নিয়ে এল হাই কোয়ালিটির মেল্ট ব্লন সমৃদ্ধ ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক যা প্রায় ৯৯% ভাইরাস প্রতিরোধক।

সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডকে সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতিপত্র প্রদান করেছে। মিনিস্টার সার্জিক্যাল মাস্ক মেল্ট ব্লন সমৃদ্ধ ৩ স্তরের প্রটেক্টিভ যা প্রায় ৯৯% ব্যাকটেরিয়া রোধক ক্ষমতাসম্পন্ন। এটা করোনা ভাইরাসসহ অন্যান্য রোগ-জীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করবে।তাছাড়া চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরি। এই সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশের পাশপাশি বাংলাদেশেও মাস্ক ব্যবহৃত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্ক ব্যবহারের ফলে বায়ুদূষণ, হাঁচি বা কাশি থেকে এবং হাত থেকে মুখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে বর্তমানে ভালমানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উৎপাদন করেছে যা বাজারে প্রাপ্ত অন্যান্য মাস্কের তুলনায় অনেক মানসম্মত এবং একদম সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের যে কোন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘মিনিস্টারের সার্জিক্যাল মাস্ক হাই কোয়ালিটি এবং মেল্ট ব্লন সমৃদ্ধ ট্রিপল লেয়ারের।তিনি মিনিস্টারকে সাশ্রয়ী দামে মাস্ক বিক্রির আহ্বান জানান।

মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ডিরেক্টর এম এ রাজ্জাক খান (রাজ) বাজারে সুলভ মুল্যে মাত্র ১০ টাকায় এই মাস্ক সরবরাহ করার কথা ঘোষণা দেন। তিনি বলেন, ‘কোন ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং মানব সেবার জন্য এবং মানুষের জন্য মিনিস্টার পণ্য এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের জন্যে সুলভ মুল্যে এই মাস্ক পৌঁছে দেয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই উন্নত মানের মাস্ক এবং তা আমরা বাজারজাত শুরু করেছি।’

বিডি প্রেসরিলিস / ০৪ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫