নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ মহামারির ধাক্কা সামাল দিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করছে বিশ্ব। তাই প্রতিদিনের জীবনযাপনে লক্ষ্যনীয় পরিবর্তনে নিজেদের নিরাপত্তার নিশ্চিতে পিপিই, ফেইস মাস্ক, সার্জিক্যাল গাউন, আইসোলেশন গাউন ব্যবহারের অভ্যাসের মাধ্যমে টিকে থাকার প্রচেষ্টা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ব্যবহার করার।
একবার ভাবুন তো, আপনি যে পোশাকটি পরে বাইরে বের হচ্ছেন সেটি যদি আপনাকে করোনা সংক্রমন থেকে রক্ষা করে বিষয়টি কেমন হবে? অবাক হচ্ছেন, যেখানে চিকিৎসা বিজ্ঞান এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি সেখানে টেক্সটাইল পণ্য আপনাকে কিভাবে করোনা থেকে বাঁচাবে। অবাক করা হলেও সত্যি টেক্সটাইল খাতের সুইস উদ্ভাবক প্রতিষ্ঠানের এমন এক প্রযুক্তির উদ্ভাবন করেছে যা করোনাভাইরাসসহ অন্যান্য ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার ৯৯.৯৯% সংক্রমণ মাত্র দুই মিনিটে ধ্বংস করে দিতে পারে।
উন্নত সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ সহায়তায় তৈরি সুইচ টেকনোলজি সমৃদ্ধ ‘করোনা কিলার’ নামে এ প্রযুক্তিটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে দেশের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রুট গ্রুপ অব কোম্পানিজ।
গবেষণায় দেখা গেছে, নতুন করোনাভাইরাস ঘরের ভেতরের তাপমাত্রায় সার্জিক্যাল গাউনে ২ দিন বেঁচে থাকতে পারে। তবে, সুইচ টেকনোলজি সমৃদ্ধ ‘করোনা কিলার’ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের তৈরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আপনাকে শুধু সুরক্ষাই দেবে না সেসঙ্গে এসব ক্ষতিকর উপাদান এগুলো সংস্পর্শে আসলে সেগুলোকে ধ্বংস করবে। আন্তর্জাতিকভাবে অ্যারোসল চ্যালেঞ্জ টেস্ট ও মিসটিং স্পেয়ার কন্টাক্ট টেস্ট করা অ্যান্টি মাইক্রোবিয়াল করোনা কিলার ২০ বার ধোঁয়ার পরেও ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে। বাংলাদেশে সুইচ টেকনোলজি সমৃদ্ধ ‘করোনা কিলার’ পরীক্ষা করা হয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে।
নতুন এ প্রযুক্তি সম্পর্কে বলতে গিয়ে রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল জানান, ‘করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে দেশের মানুষ যাতে তাদের জীবন জীবিকার চাকা সচল রাখতে পারে সেজন্য আমরা করোনা কিলার দেশের বাজারে নিয়ে এসেছি যা ব্যবহারকারীদের এ ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করবে।’
তিনি আরো বলেন, ‘অ্যান্টিভাইরাল কার্যকারিতা পরীক্ষায় আর্ন্তজাতিক সংস্থা আইএসও সনদপ্রাপ্ত মানুষের শরীরের জন্য ক্ষতিকর উপাদান ছাড়া তৈরি করোনা কিলার। সুইচ টেকনোলজি সমৃদ্ধ করোনা কিলার সুরক্ষা সামগ্রীর ব্যবহারের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থেকে দেশের মানুষের প্রতিদিন যাপিতজীবনে সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতের মধ্যে দিয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসুক।’
বিডি প্রেসরিলিস / ০৮ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫